মেনু
ইউসুফ-জুলেখা একটি অসাধারণ ইসলামী ইতিহাস ভিত্তিক সত্যকাহিনী ও পবিত্র কোরআনে বর্ণিত ইরানী টিভি সিরিয়াল
27 Feb, 2026 123 ভিউ

ইউসুফ-জুলেখা একটি অসাধারণ ইসলামী ইতিহাস ভিত্তিক সত্যকাহিনী ও পবিত্র কোরআনে বর্ণিত ইরানী টিভি সিরিয়াল

ইউসুফ-জুলেখা একটি অসাধারণ ইসলামী ইতিহাস ভিত্তিক বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সত্যকাহিনী ও পবিত্র কোরআনে বর্ণিত ইরানী টিভি সিরিয়াল ।

ইরানী এই টিভি সিরিয়ালটি মূলত মুসলিমদের দৃষ্টিকোণ থেকে হযরত ইউসুফ (আঃ) এর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি অনুসরণ করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি হল:

১. তার মিশরে ভ্রমণ
২. তার উত্থান এবং মিশরে বেড়ে ওঠা
৩. তার জীবনের সমস্যা যখন তার “মালিক” জুলেখা তার প্রেমে পড়ে এবং তাকে তার ভালবাসা ফিরিয়ে দিতে চায়।
৪. কারাগারে তার অবস্থান এবং তিনি কীভাবে বন্দীদের সংস্কার করেন।
৫. ফেরাউনের পাশে তার প্রত্যাবর্তন।
৬. তার বিদ্রোহ ফারাও তার উপদেষ্টার পক্ষে।
৭. তার ভাইরা মিশরে আসছেন, এবং কীভাবে তিনি তাদের ভুলের জন্য অনুশোচনা করার সিদ্ধান্ত নেন যাতে তারা ক্ষমা এবং শান্তি পেতে পারে।
৮. ২০ বছরেরও বেশি সময় পর তার পরিবারের সাথে তার পুনর্মিলন।


ভিডিও দেখতে কোন সমস্যা হলে এইখানে ক্লিক করুন।

এক কথায় , অসাধারণ একটা ইতিহাসকে খুবই সুন্দর উপস্থাপনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ইউসুফ-জোলেখা ইসলামের পয়গম্বর জোসেফ: ইউসুফ-এ-পয়ম্বর বিশ্বজুড়ে দর্শকনন্দিত টিভি সিরিয়াল ‘ইউসুফ-জুলেখা’ বাংলাদেশে প্রথমবারের মতো প্রচারিত হয়, জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল– এসএটিভিতে।

বাংলায় ডাবিং করা সিরিয়ালটি পবিত্র কুরআনে উল্লেখিত মুসলমানদের নবী হযরত ইয়াকুব (আঃ) এবং তার পুত্র ইউসুফ (আঃ) এর ঘটনাবলীকে কেন্দ্র করে নির্মিত। জনপ্রিয় এই সিরিয়ালটির বাংলায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ। যিনি বর্তমানে ইরানে ডক্টরেট ডিগ্রি করছেন।

হযরত ইউসুফ (ইংরেজি: Joseph অথবা Yosef, হিব্রু: יוֹסֵף, আধুনিক Yosef তিবেরিয়ান Yôsēp̄; আরবি: يوسف, Yusuf) ইহুদি, খ্রিস্ট, এবং ইসলাম ধর্মে স্বীকৃত একজন পয়গম্বর। কোরআন এবং হিব্রু বাইবেলের বর্ণনা অনুসারে, তিনি হযরত ইয়াকুব এর বারো ছেলের ১১তম ছেলে। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন।

ইউসুফ নামটি মুসলিম জাতি এবং মধ্যপ্রাচ্যর মধ্যে সাধারণ নামগুলোর একটি। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সত্যকাহিনী ও পবিত্র কোরআনে বর্ণিত এবং ইরানে নির্মিত হযরত ইউসুফ (আ) এর অসাধারণ কাহিনী নিয়ে বাংলাদেশের এসএ টিভিতে বাংলায় সম্প্রচার হচ্ছে ইউসুফ পয়গম্বর নামের এই ধারাবাহিকটি।

সিরিয়ালটি তুরস্ক, সিরিয়া, লেবানন, ইরাক, সুদান, আফগানিস্তান, মিশরে প্রচারকালিন সময়ে রাস্তাঘাট জনশূন্য হয়ে যেত।

ধারাবাহিকটিতে দর্শক যা পাবেনঃ 

প্রাচীন শহর বাবেল, কেনান, শাম ও মিশর ও সর্বোপরি আরব দেশের প্রাচীন ব্যবস্থা সম্পর্কে ধারণা; যা ইতিহাসের আনাচে-কানাচে নিয়ে যাবে আপনাকে।

– প্রাচীন দাস প্রথা, বানিজ্যিক ভ্রমণ, খাবার-দাবার সম্পর্কে ধারণা।
– হযরত ইয়াকুব (আ) থেকে শুরু করে তাঁর ১১ সন্তান, প্রাচীন ধর্মব্যবস্থা, জোলায়খার প্রেম, ছোট্ট ইউসুফের জন্ম ও সহোদর কর্তৃক কূপে নিক্ষেপ পরবর্তী রোমাঞ্চকর আবহ সৃষ্টি।
– পোশাক-পরিচ্ছদে কোনরূপ অশ্লীলতা ও বেহায়াপনার বিন্দুমাত্র লেশ নেই।
– সিরিয়ালটিতে বর্তমান বাংলাদেশে প্রচলিত সিরিয়ালগুলো থেকে সম্পূর্ণ ভিন্নমাত্রা পাবেন।
– কোন ধর্মের প্রতি কোনরূপ বিরূপ ধারণা পোষণ বা আঘাত করা হয় নি।
– সব ধরণের দর্শককে মন্ত্রমুগ্ধ করবে।
– হাই রেজুলেশন ভলিউম গুলো দেখতে পাবেন।
– আল্লাহ্‌র অশেষ কৃপায় মূল স্ক্রিপ্ট ফারসি থেকে বাংলায় রূপান্তর করার দুঃসাহস দেখিয়েছে, সহজ-সরল বাংলায় অনুবাদের চেষ্টা করা হলেও আশা করছি আরব ও পারস্যের রূপ-রস-গন্ধ এতে পাওয়া যাবে। কেননা মূল ফারসি থেকে অনুবাদ করা হয়েছে। 

Yousuf Zulekha Bangla Dubbing All Episode Link

শেয়ার করুন:

মতামত দিন